বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
আজকের সংস্করণ
জাতীয় সংবাদ
ই-পেপার সংস্করণ
Friday
মূল্য: ১০ টাকা

হাদি হত্যা: পুনঃতদন্তে ১৯ এপ্রিল পর্যন্ত সময় পেল সিআইডি

হাদি হত্যা: পুনঃতদন্তে ১৯ এপ্রিল পর্যন্ত সময় পেল সিআইডি
স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।বৃহস্পতিবার (২ এপ্রিল) এই মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে এদিন তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।তাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটির পুনঃতদন্ত শেষ করে আগামী ১৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এর আগে ১৫ জানুয়ারি চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল নারাজি আবেদনের শুনানি করেন।

শুনানি শেষে আদালত মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন।গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি।

মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়।গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বাকি অংশ তিন এর পাতায়

প্রতিদিনের সময় "মিডিয়া জগতে একটি বিপ্লবের নাম হবে ইনশাআল্লাহ"-উপদেষ্টা সম্পাদক ইসলামুল হক

প্রতিদিনের সময় "মিডিয়া জগতে একটি বিপ্লবের নাম হবে ইনশাআল্লাহ"-উপদেষ্টা সম্পাদক ইসলামুল হক
স্টাফ রিপোর্টার

সম্পাদকীয়:আলহামদুলিল্লাহ।

আল্লাহর অশেষ মেহেরবানীতে দেশের অন্যতম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের সময় পত্রিকাটির নতুন রুপে যাত্রা শুরু উপলক্ষ্যে "প্রতিদিনের সময়ের"সকল পাঠক,সম্পাদক, সংবাদ কর্মী, পরিচালনা পর্ষদ ও সকল সহকর্মী সদস্যকে ধন্যবাদ জানাই।বর্তমান বিশ্বে মিডিয়ার গুরুত্ব অনেক।

মিডিয়া এতই শক্তিশালী যে, যেকোনো মূহুর্তে প্রেক্ষাপট পরিবর্তন করতে সক্ষম। ইহুদি, খৃস্টান ও ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণে থাকা চলমান মিডিয়ার মোকাবেলায় গোটা মুসলিম উম্মাহর উপর কর্তব্য হলো বাস্তবমুখী তথ্য নির্ভর শক্তিশালী মিডিয়া তৈরী করা।

যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহী ওয়া-সাল্লামকে বিশ্বাস করে, ভালোবাসে, তাদেরও কর্তব্য সৎ সাহসের মিডিয়াকে শক্তিশালী করা।আলহামদুলিল্লাহ।

বাকি অংশ তিন এর পাতায়
বেফাকে সারাদেশে তৃতীয় স্থান অর্জন—হাফেজ জুবাইদকে নিয়ে গর্বিত কিশোরগঞ্জ
বেফাকে সারাদেশে তৃতীয় স্থান অর্জন—হাফেজ জুবাইদকে নিয়ে গর্বিত কিশোরগঞ্জ

জসিম উদ্দিন,সিনিয়র রিপোর্টার,বাজিতপুর:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুরান গাঁও কান্দা পাড়ার মেধাবী শিক্ষার্থী মো. জুবাইদ (১২) দেশব্যাপী মূল্যায়ন পরীক্ষায় ২০০ নাম্বারে মধ্যে ১৯৭ পেয়ে  তৃতীয় স্থান  অধিকার করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন।

তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় জনগণের মধ্যে আনন্দের বন্যা বইছে।মো. জুবাইদের পিতা মৃত মো. আনিস মিয়া।

তিনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর আগ্রহ দেখিয়ে আসছিলেন।

জুবাইদ পৃথিবীতে আসার আগেই বাবা মো.আনিস মিয়া প্রয়াত হন।

এতিম হাফেজ জুবাইদ  বর্তমানে তিনি পুরান গাঁওয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা-এর  গরবিত ছাত্র।

তার এ সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক দিকনির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা আল আমিন এবং হাফেজ জাকির হোসেন।হাফেজ জুবাইদ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তিনি ভবিষ্যতে একজন বড় আলেম হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চান।

বাকি অংশ তিন এর পাতায়
পৃষ্ঠা 1

প্রতিদনের সময়

03-04-2026

প্রতিদিনের সময় "মিডিয়া জগতে একটি বিপ্লবের নাম হবে ইনশাআল্লাহ"-উপদেষ্টা সম্পাদক ইসলামুল হক

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব,আহত প্রায় ৩০ জন

বেফাকে সারাদেশে তৃতীয় স্থান অর্জন—হাফেজ জুবাইদকে নিয়ে গর্বিত কিশোরগঞ্জ

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি তাপমাত্রা,তীব্র তাপদাহে জনজীবন স্থবির

সন্তানের কাছে ফেরার আকুতি বরখাস্ত পুলিশ কনস্টেবল শোয়াইবুরের

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেয়া হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত,দেখে নিন কে কোন গ্রুপে

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ভোক্তাদের গুনতে হবে ১৭২৮ টাকা

রাস্তায় তেলের জন্য দীর্ঘ সারি, মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না-সংসদে প্রশ্ন এমপি হাসনাত আবদুল্লাহ'র

প্রতিরোধ ফ্রন্ট ভাঙেনি,বরং ইরান আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে-কমান্ডার জেনারেল আলি আব্দোল্লাহি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের কোনো চিঠি আসেনি,এটা ভিত্তিহীন-চিফ প্রসিকিউটর

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত শিশু শনাক্ত: উপসর্গ নিয়ে আরও ৩ শিশু ভর্তি

সেতু নয় যেন মৃত্যু ফাঁদ: নান্দাইলের ভোরাঘাট সেতুতে চরম ঝুঁকিতে জনজীবন

হাদি হত্যা: পুনঃতদন্তে ১৯ এপ্রিল পর্যন্ত সময় পেল সিআইডি

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত শিশু শনাক্ত: উপসর্গ নিয়ে আরও ৩ শিশু ভর্তি

অষ্টগ্রামে ৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করলো প্রশাসন

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর

নিকলী থানার মানবিক ওসি রফিকুল ইসলামের সৃজনশীলতায় বেড়েছে সেবার মান,বদলে গেছে থানার চিত্র

জবির বেদখলকৃত হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিলো জবি ছাত্রদল

জবি প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আব্দুর রহমান ও নজরুল হল উদ্বারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারে অভিযান যান নেতাকর্মীরা। এ-সময় তারা বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আ...

বেফাকে সারাদেশে তৃতীয় স্থান অর্জন—হাফেজ জুবাইদকে নিয়ে গর্বিত কিশোরগঞ্জ

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি তাপমাত্রা,তীব্র তাপদাহে জনজীবন স্থবির

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেয়া হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ভোক্তাদের গুনতে হবে ১৭২৮ টাকা

রাস্তায় তেলের জন্য দীর্ঘ সারি, মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না-সংসদে প্রশ্ন এমপি হাসনাত আবদুল্লাহ'র

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের কোনো চিঠি আসেনি,এটা ভিত্তিহীন-চিফ প্রসিকিউটর

প্রতিদনের সময়
পৃষ্ঠা 2

মিঠামইনে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে আহত কৃষক রহম আলীর মৃত্যু

মিঠামইনে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে আহত কৃষক রহম আলীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের মিঠামইনে সংঘর্ষে গুরুতর আহত কৃষক রহম আলী (৭০) আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। বুধবার (১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রহম আলী উপজেলার কেওয়াড়জোড় ইউনিয়নের লাউকুড়া গ্রামের মৃত জগর আলীর ছেলে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের চাচা বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াড়জোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে একই এলাকার নজীর আহমেদ, সজীব, আলীরেজার ও বুলবুল গ্রুপের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষ এবং আদালতে একাধিক মামলা হয়েছে। রাজনৈতিকভাবে আবুল কাশেম আওয়ামী লীগের এবং নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুল  বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।সরকার পরিবর্তনের পর আবুল কাশেমের ওপর মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ঈদের পরদিন গত ২৩ মার্চ (সোমবার) সকালে অভিযুক্ত নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের সমর্থকরা আবুল কাশেমের লোকজনের বাড়িতে হামলা চালায়।এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে রহম আলীসহ অন্তত ৩০ জন আহত হন।গুরুতর আহত রহম আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়...

ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত,দেখে নিন কে কোন গ্রুপে

ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত,দেখে নিন কে কোন গ্রুপে
খেলাধুলা ডেস্ক:যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় ১১ জুন পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন অর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ, যার মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছিল গত বছরই। তিন স্বাগতিক দল বাদে ৩৯ দল দীর্ঘ বাছাই পর্ব পেরিয়ে পেয়েছিল কাঙ্ক্ষিত বিশ্বকাপের টিকিট।বাকি ৬টি জায়গার চারটিই ফাঁকা ছিল ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ও বাকি দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে আসা দলের জন্য। গতরাত (৩১ মার্চ) ও আজ (১ এপ্রিল) সকালে কাঙ্ক্ষিত টিকিট পেয়েছে ৬ দল।গতরাতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনালে মুখোমুখি হয়েছিল মোট ৮টি দল: ইতালি-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা; চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, সুইডেন-পোল্যান্ড এবং তুরস্ক-কসোভো।এর মধ্যে অঘটনের শিকার হয়ে বাদ পড়েছে ইতালি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭১ নম্বর দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা টাইব্রেকারে পাওয়া জয়ে দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি প্লে-অফে যথাক্রমে চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং তুরস্ক জয় পেয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে।এদিকে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফে মুখোমুখি হয়েছিল ডিআর কঙ্গো-জ্যামাইকা এবং ইরাক-বলিভিয়া। নিজ নিজ ম্যাচে জয় পেয়ে যথাক্রমে ৪৭ ও ৪৮ নম্বর দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ডিআর কঙ্গো ও ইরাক। সেই সঙ্গ...
পৃষ্ঠা 2

প্রতিদনের সময়

03-04-2026

মিঠামইনে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে আহত কৃষক রহম আলীর মৃত্যু

নাসিরনগরে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এর মধ্যে দুইজন নারী রয়েছেন। এ ঘটনায় গতকাল রবিবার (২৯ মার্চ) ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে কটিয়াদী মডেল থ...

ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত,দেখে নিন কে কোন গ্রুপে

মিঠামইনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে শরীফ মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশে বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,স...

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ৪৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করলো বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা ও কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে এসব শাড়...

প্রতিদনের সময়
পৃষ্ঠা 3

প্রতিদিনের সময় "মিডিয়া জগতে একটি বিপ্লবের নাম হবে ইনশাআল্লাহ"-উপদেষ্টা সম্পাদক ইসলামুল হক

প্রতিদিনের সময় "মিডিয়া জগতে একটি বিপ্লবের নাম হবে।

প্রতিনিয়ত বাস্তবসম্মত, তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করবে।সম্পাদক প্রিয় আশরাফুল ইসলাম তুষার'র বলিষ্ঠ নেতৃত্বে নিবেদিতপ্রাণ কর্মীদের দ্বারা সংবাদ, প্রতিবেদন, ভিডিও শো, সাক্ষাৎকার ও প্রবন্ধ ইত্যাদি প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ আপনার শ্রম, মেধা, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।মোঃ ইসলামুল হকউপদেষ্টা সম্পাদক-প্রতিদিনের সময়

হাদি হত্যা: পুনঃতদন্তে ১৯ এপ্রিল পর্যন্ত সময় পেল সিআইডি

পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।গত ১৫ ডিসেম্বর হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।গত ২০ ডিসেম্বর দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃহৎ জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ইতোমধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

তাকে দেশে আনার চেষ্টা চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বেফাকে সারাদেশে তৃতীয় স্থান অর্জন—হাফেজ জুবাইদকে নিয়ে গর্বিত কিশোরগঞ্জ

তার এই মহৎ লক্ষ্য ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে।ওস্তাদ হাফেজ  মাওলানা  আলামিন জানান জুবাইদ খুবই মেধাবী ও আমল আখলা মান সম্পন্ন, আমি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।এদিকে, স্থানীয় ইসলামের খাদেম ও সমাজসেবক এবং  একটি সেবামূলক প্রতিষ্ঠান ইউনিক মেডিকেল এর কর্ণধার  ডা. হাবিবুর রহমান জুবাইদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এগিয়ে এসেছেন।

তিনি জানান, “হাফেজ জুবাইদের পড়াশোনা চালিয়ে যেতে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তাহলে আমি এবং আমার সন্তানরা তার সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নিতে প্রস্তুত।

আল্লাহ আমাদেরকে এই নেক কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন।”স্থানীয়দের মতে, জুবাইদের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার জন্য গৌরবের বিষয়।

তারা আশা করেন, যথাযথ সহযোগিতা পেলে জুবাইদ ভবিষ্যতে দেশের একজন বিশিষ্ট আলেম হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ইসলামের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ভোক্তাদের গুনতে হবে ১৭২৮ টাকা

চুয়াডাঙ্গার তীব্র দাবদাহে যখন মানুষ অতিষ্ঠ, তখন জ্বালানির এই বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে।রাজধানীর একজন গৃহিণী বলেন, বাজারে সবকিছুর দাম এমনিতেই বাড়তি।

তার ওপর যদি গ্যাসের দাম একবারে ৪০০ টাকার মতো বেড়ে যায়, তবে আমাদের মতো সাধারণ মানুষের চলা অসম্ভব হয়ে পড়বে।

মাসের হিসেবে আমাদের পুরো বাজেট এখন এলোমেলো হয়ে গেল।বিইআরসি দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়া নিয়ে সব সময়ই সংশয় থাকে।

অনেক ক্ষেত্রে ডিলার ও খুচরা বিক্রেতারা সরবরাহ সংকটের অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়েও ১০০-২০০ টাকা বেশি আদায় করেন।

এবারের বড় অংকের এই মূল্যবৃদ্ধির পর বাজার তদারকি আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি স্থানীয় প্রশাসন কঠোরভাবে মনিটরিং না করে, তবে খুচরা বাজারে সিলিন্ডার প্রতি দাম ২ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।অটোগ্যাসের দাম লিটার প্রতি প্রায় ১৮ টাকা বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়বে যাতায়াত ভাড়ায়।

অটোগ্যাস চালিত থ্রি-হুইলার ও প্রাইভেট কারগুলো তাদের ভাড়ার হার বাড়িয়ে দিতে পারে, যা সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বাড়াবে।জ্বালানি তেলের সংকট এবং বিদ্যুতের লোডশেডিংয়ের আশঙ্কার মাঝে এলপিজির এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি জনজীবনে অস্থিরতা তৈরি করতে পারে।

একদিকে চুয়াডাঙ্গার মতো জেলায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে রান্নার জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে মানুষের মাঝে ক্ষোভ দানা বাঁধছে।সাধারণ মানুষের প্রত্যাশা, সরকার আন্তর্জাতিক বাজারের দোহাই না দিয়ে ভর্তুকি প্রদানের মাধ্যমে হলেও এই প্রয়োজনীয় সেবার দাম সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করবে।

আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়া এই নতুন সিদ্ধান্ত আগামী এক মাস বলবৎ থাকবে, যদি না এর মধ্যে বিশেষ কোনো নির্দেশনা আসে।

বাজিতপুর ফেরিঘাটে লাগামহীন টোল আদায়, সরকারি টেক্স ফাঁকি

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পাটুলী ঘাটের এক দোকানদার ব্যবসায়ী বলেন, প্রায় প্রতিদিনই ভাড়া নিয়ে চালকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়, কিন্তু ভয়ের কারণে কেউ মুখ খোলেন না।

ফেরিঘাটের ইজারাদার বকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী বায়েজিদ হোসেন হৃদয় দাবি করেন, তিন বছরের জন্য ইজারা নিলেও পরে অনানুষ্ঠানিকভাবে ঘাটের দায়িত্ব বদরুল আলম শিপু ও পাটুলীর সোহেল উরফে (ফ্রীডম সোহেলের) কাছে হস্তান্তর করেছেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল বলেন, জনবল সংকটের কারণে বিষয়টি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তবে উপজেলা প্রশাসনের সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে ঘাট পরিচালনায় জড়িত সোহেল (ওরফে ফ্রীডম সোহেল) বলেন, সারা দেশেই ফেরিতে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। ঈদের সময় এই হার আরও বাড়ে, কারণ আমাদেরও অতিরিক্ত খরচ থাকে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ জানান, ফেরিঘাটটি সড়ক ও জনপথ বিভাগের অধীন। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পেলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত এই অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

পৃষ্ঠা 3

প্রতিদনের সময়

03-04-2026
এই পাতার জন্য কোনো টেক্সট পাওয়া যায়নি।
আজকের সংস্করণ
জাতীয় সংবাদ
ই-পেপার সংস্করণ
Friday
মূল্য: ১০ টাকা

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ভোক্তাদের গুনতে হবে ১৭২৮ টাকা

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ভোক্তাদের গুনতে হবে ১৭২৮ টাকা
বাণিজ্য ডেস্ক:পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতির মাঝেই সাধারণ মানুষের পকেটে বড় ধরনের টান দিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্যতালিকা। গত মাসের স্বস্তিকে বিষাদে পরিণত করে এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ভোক্তাদের একটি ১২ কেজি সিলিন্ডার কিনতে ব্যয় করতে হবে ১ হাজার ৭২৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৩৪১ টাকা।বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দর ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকেই দেশজুড়ে এই নতুন দাম কার্যকর হবে।বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, এপ্রিল মাসের এই দর বৃদ্ধি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং পুরো মার্চ মাস সেই দামই বহাল ছিল। তবে মাত্র এক মাসের ব্যবধানে ৩৮৭ টাকার এই উল্লম্ফন সাধারণ ভোক্তাদের জন্য অনেকটা ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আবির্ভূত হয়েছে।বিইআরসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ১,৩৪১ টাকা, যা এপ্রিল মাসে সমন্বয় করে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে করে এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৩৮৭ টাকা।
বাকি অংশ তিন এর পাতায়

বাজিতপুর ফেরিঘাটে লাগামহীন টোল আদায়, সরকারি টেক্স ফাঁকি

স্টাফ রিপোর্টার
জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাটে যানবাহন পারাপারে সরকার নির্ধারিত টোল হার মানা হচ্ছে না—এমন অভিযোগ দীর্ঘদিনের। নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চালক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। সরকারি তালিকা অনুযায়ী ৩ টন পর্যন্ত মিনি ট্রাক পারাপারের টোল ৯৫ টাকা হলেও বাস্তবে আদায় করা হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর বা পাওয়ার টিলারের ক্ষেত্রে ৭৫ টাকার বদলে নেওয়া হচ্ছে প্রায় ৫০০ টাকা। মাইক্রোবাস ও ফোর-হুইল যানবাহনের জন্য নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ব্যক্তিগত সিডান কারের জন্য ৩০ টাকার স্থলে নেওয়া হচ্ছে প্রায় ৪০০ টাকা। অটোরিকশা, সিএনজি ও অন্যান্য ৩/৪ চাকার যানবাহনের ক্ষেত্রে ১৫ টাকার পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। মোটরসাইকেলের জন্য ৫ টাকার বদলে ৩০ টাকা এবং রিকশা-ভ্যানের ক্ষেত্রে ৫ টাকার পরিবর্তে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরেই এই অতিরিক্ত টোল আদায় চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অটোরিকশা চালক ও সবজি ব্যবসায়ী খোরেশদ মিয়া (৫৫) বলেন, প্রতিদিন পিরিজপুর পাইকারি আড়ৎ থেকে সবজি কিনে অষ্টগ্রামে বিক্রি করি, ফেরিতে উঠলেই মালামালের ওপর নির্ভর করে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া নেয়।
বাকি অংশ তিন এর পাতায়
পৃষ্ঠা 4

প্রতিদনের সময়

03-04-2026

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ভোক্তাদের গুনতে হবে ১৭২৮ টাকা

রাস্তায় তেলের জন্য দীর্ঘ সারি, মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না-সংসদে প্রশ্ন এমপি হাসনাত আবদুল্লাহ'র

প্রতিরোধ ফ্রন্ট ভাঙেনি,বরং ইরান আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে-কমান্ডার জেনারেল আলি আব্দোল্লাহি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের কোনো চিঠি আসেনি,এটা ভিত্তিহীন-চিফ প্রসিকিউটর

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত শিশু শনাক্ত: উপসর্গ নিয়ে আরও ৩ শিশু ভর্তি

সেতু নয় যেন মৃত্যু ফাঁদ: নান্দাইলের ভোরাঘাট সেতুতে চরম ঝুঁকিতে জনজীবন

বাজিতপুর ফেরিঘাটে লাগামহীন টোল আদায়, সরকারি টেক্স ফাঁকি

জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাটে যানবাহন পারাপারে সরকার নির্ধারিত টোল হার মানা হচ্ছে না—এমন অভিযোগ দীর্ঘদিনের। নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চালক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। সরকারি তালিকা অনুযায়ী ৩ টন পর্যন্ত মিনি ট্রাক...

নতুন মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন

রাজনীতি ডেস্ক: রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি চলাকালে আদালতের অনু...

পাকুন্দিয়ায় জ্বালানি সংকট তীব্র: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। স্...

পাকুন্দিয়ায় নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানি-স্বাস্থ্য সহকারীকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানি করা হোসেন্দী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী কামাল উদ্দিনকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি দেয়া হয়েছে।‎‎ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক...