শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

Admin ০২ April ২০২৬ · Thursday · ০৬:০৬ পূর্বাহ্ণ
দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রশাসনের পৃথক অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুর ও বিকেলে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার  সদর ইউনিয়ন দৌলতপুর সেন্টার মোড় বাজারে অবস্থিত মেসার্স ফাহিম ট্রেডার্স এ অবৈধভাবে তেল মজুদের খবর পেয়ে ইউএনও অনিন্দ্য গুহর নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক মো. মিরাজুল ইসলাম (৪৫) এর দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ২১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, দুপুর ১ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা এলাকায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়।

মাদক সেবনের অপরাধে আনারুলের ছেলে মিলন (২৪) ও তাজু মণ্ডলের ছেলে সুজন (৩২) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মাদক বিক্রয়ের দায়ে শামসুল ইসলামের ছেলে সেলিম (৪৩) ও রাজু মণ্ডলের ছেলে আবুল (৪০) কে ছয় মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত চারজনই আল্লারদর্গা এলাকার বাসিন্দা।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ