বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পাদকীয়

"সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হোক"

Admin ২৪ April ২০২৬ · Friday · ০১:০৬ অপরাহ্ণ
"সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হোক"
"সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হোক"

আমরা সংস্কৃতি বলতে বুঝি একটি নির্দিষ্ট সমাজ বা গোষ্ঠীর জীবনধারা,বিশ্বাস, মূল্যবোধ,আচরণ, রাজনীতি, শিল্প,সাহিত্য, ভাষা, ধর্ম,আইন,নৈতিকতা, জ্ঞান এবং ঐতিহাসিক অভিজ্ঞতার সমষ্টি যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুশীলনের মাধ্যমে হস্তান্তরিত হয়।সংস্কৃতি সময়ের সাথে পরিবর্তনশীল।একটি স্বতন্ত্র জাতি হিসেবে  বাঙালির একটি গৌরবময় ইতিহাস ও নিজস্ব সংস্কৃতি রয়েছে যা তাদের বিপ্লবে বলীয়ান হওয়ার অনুপ্রেরণা যোগায়।

কিন্তু বর্তমান সময়ে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধ এড়িয়ে আমরা  ভিন দেশীয় সংস্কৃতির প্রতি অতি আগ্রহী হয়ে পড়ছি।আর এই অতি আগ্রহই আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধকে হত্যা করছে।একইসাথে নতুন প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। বিশেষত ভিন্ন দেশীয় সংস্কৃতির নেতিবাচক দিকই আমরা মূলত গ্রহণ করছি।উপরন্তু, দুঃখজনক বিষয় এই যে বর্তমানে কিছু শীর্ষস্থানীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল,মিডিয়া ব্যক্তিত্ব, নবীন লেখক ও প্রকাশক এ বিষয়ে ভূমিকা রাখছে।সাহিত্য অঙ্গনেও এ ধারা লক্ষণীয়।যা পারিবারিক বন্ধন,সমাজ ও রাষ্ট্রের জন্য সর্বোপরি তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। যার দরুন সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে। 

সময় থাকতেই এই সাংস্কৃতিক আগ্রাসন রুখতে হবে। দেশীয় সংস্কৃতির ইতিবাচক প্রচার ও প্রসারও এ বিষয়ে সহায়ক ভূমিকা রাখতে পারে।তাই বিপ্লব পরবর্তী একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ধর্ম,বর্ণ,লিঙ্গ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে এই  সংকট সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি

 

লেখিকার নাম: ওয়াসমিনা আক্তার কনিকা। 

বিভাগ :ইংরেজি। 

শিক্ষার্থী,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং

সহযোগী সদস্য  বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। 

ই-মেইল:wasmina704@gmail.com

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন