সুন্দরবনের সম্পদ রক্ষায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় শীর্ষক মতবিনিময়
এসকে এম মহসিন রেজা,উপজেলা প্রতিনিধি (খুলনা)
সুন্দরবন বনজ সম্পদ রক্ষা ও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জেলে এবং বনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে সুন্দরবনের সম্পাদ রক্ষা ও অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি মহোদয় জননেতা মাওলানা আবুল কালাম আজাদ খুলনা -৬
জানা গেছে, উক্ত বিনিময় সভায় সহকারী বন সংরক্ষণ ও খুলনা রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ আল বাকী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ভারপ্রাপ্ত ওসি মো: শাহ আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত জেলে, মৌয়ালী ও বনজীবীদের উন্মুক্ত মতামত নেওয়া হয়। সুন্দরবন রক্ষা ও বনদস্যু মোবাবেলায় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।