রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

জীবাণুমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে বিশেষ অভিযান

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৯:৩৪ পূর্বাহ্ণ
জীবাণুমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে বিশেষ অভিযান
জীবাণুমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে বিশেষ অভিযান

ডেস্ক রিপোর্ট: হাসপাতাল পরিচ্ছন্ন, সংক্রমণজনিত রোগ থেকে মুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিন্স) বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
আনসার সদস্য, ওয়ার্ড মাস্টার ও আউট সোর্সিং সদস্যদের সহযোগিতায় হাসপাতালের প্রতি ফ্লোরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ইনস্টিটিউটের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ খান।
অভিযানে হাসপাতালের সকল অপ্রয়োজনীয় গেট রাত ৯ টায় বন্ধ, দর্শনার্থী কার্ড ছাড়া অন্য লোকদের হাসপাতাল থেকে বের করে দেওয়া এবং একজন রোগীর সাথে ইমার্জেন্সি গেট দিয়ে একজনের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়।
এ ছাড়াও হাসপাতালে বিছানা, বালিশ ও বাহিরের খাবার আনা নিষিদ্ধ করার পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে বলা হয়।
জানতে চাইলে নিউরোসায়েন্সেসের আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ খান বলেন, রোগী স্বাস্থ্য সুরক্ষার জন্য হাসপাতাল পরিচ্ছন্ন, জীবানুমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে নিউরোসায়েন্সেস হাসপাতালের প্রশাসন বদ্ধপরিকর।
এ ক্ষেত্রে রোগীর স্বজন ও হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে কর্মরত সবার একান্ত সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ