শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র বিশেষ অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৬:১৫ পূর্বাহ্ণ
ঢাকা জেলা ডিবি (উত্তর)'র  বিশেষ অভিযানে  হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর)'র বিশেষ অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

(ঢাকা জেলা প্রতিনিধি -নারয়ন সরকার সবুজ)

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/০৪/২০২৬ খ্রি. তারিখ  আশুলিয়া থানাধীন টি.এস পাম্পের সামনে হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ পারভেজ হোসেন (২৭), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-কাঁইচা বাড়ি বটতলা (এপি-কালারটেক সুজনের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১০০ (একশত)পুড়িয়া হেরোইন, যাহার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকাসহ গ্রেফতার করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন