রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সড়ক অবরোধে প্রতিবাদ

Admin ২৭ April ২০২৬ · Monday · ০৪:৪৪ পূর্বাহ্ণ
খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সড়ক অবরোধে প্রতিবাদ
খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সড়ক অবরোধে প্রতিবাদ

মো: আল-মাহফুজ শাওন

**খুলনা, রবিবার (২৬ এপ্রিল):** খুলনায় -এ ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ প্রেসক্লাবে প্রবেশ করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে চলমান প্রচারণার মধ্যে সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ শুরু হয়। একপর্যায়ে এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি মো. তারিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়।

হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন। ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন -এর খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।”

সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন