রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

ঢাকার ধামরাইয়ে নাহিদা হত্যার মূল আসামী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন

Admin ২৭ April ২০২৬ · Monday · ০৪:৪৬ পূর্বাহ্ণ
ঢাকার ধামরাইয়ে নাহিদা হত্যার মূল আসামী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
ঢাকার ধামরাইয়ে নাহিদা হত্যার মূল আসামী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন

(ঢাকা জেলা প্রতিনিধি- নারয়ন সরকার সবুজ) 

ধামরাইয়ে সেন্ট্রাল স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত স্বপনের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনতা।

‎শনিবার দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে নাহিদা হত্যার বিচার দাবি করেন।
‎বক্তারা বলেন, একজন কোমলমতি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনা পুরো ধামরাইবাসীকে স্তব্ধ করে দিয়েছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি স্বপনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। পরে বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন