শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

সংসদে আমির হামজার বক্তব্যকে অবাস্তব আখ্যা দিয়ে জাকির হোসেন সরকারের ফেসবুক পোস্ট

Admin ২৭ April ২০২৬ · Monday · ০৫:৫২ পূর্বাহ্ণ
সংসদে আমির হামজার বক্তব্যকে  অবাস্তব আখ্যা দিয়ে  জাকির হোসেন সরকারের ফেসবুক পোস্ট
সংসদে আমির হামজার বক্তব্যকে অবাস্তব আখ্যা দিয়ে জাকির হোসেন সরকারের ফেসবুক পোস্ট

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

২৬ এপ্রিল মহান জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ আসন এর মাননীয় সংসদ সদস‍্য  আমীর হামজা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তার নিজ ফেজবুকে  ষ্টার্টার্স দিয়ে অবাস্তব আখ্যা দিয়ে বলেছেন, আমির হামজার বক্তব্যে কোন  অংশে কুষ্টিয়াবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং কোন কোন অংশ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা বিবর্জিত। 
১। কুষ্টিয়া সুগার মিল চালুর পরিবর্তে উনি সুগার মিলের ৭৫০ বিঘা জমি অন্য কাজে ব্যবহারের কথা বলেছেন, যেটা কুষ্টিয়াবাসী কোন ভাবেই মেনে নেবে না। ২।  হরিপুরে কোথায় ১০০০ একর জমি পড়ে আছে (অব‍্যবহৃত) তা আমাদের জানা নেই। ৩। মালয়েশিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১০১ জন মানুষ আর আমাদের দেশে ১১৬৫ জন। তাই মালয়েশিয়ার মত আমাদের দেশে কোন পতিত জমি নেই যা আমরা বিদেশিদের কাছে ব‍্যবহারের জন‍্য দিতে পারি। ৪। এখন থেকে ২০/২২ বছর আগে অর্থাৎ ২০০৬ সালে মালয়েশিয়া আমাদের মত ছিল না। ২০০৩ সালে ডঃ মাহাথির মোহাম্মদ তাঁর প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে (১৬ জুলাই ১৯৮১ – ৩০ অক্টোবর ২০০৩) দায়িত্ব পালন শেষ করেছিলেন এবং মালয়েশিয়া তখন বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং পেট্রোনাস টুইন টাওয়ারের মালিক ছিল। 
কুষ্টিয়ার একজন সচেতন নাগরিক হিসাবে কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্যকে মহান জাতীয় সংসদে সঠিক তথ‍্য ভিত্তিক এবং বাস্তবসম্মত বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ