রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত,পৃথক ঘটনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Admin ২৭ April ২০২৬ · Monday · ১১:৪৮ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত,পৃথক ঘটনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত,পৃথক ঘটনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচা শামীম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে, একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুনের ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে কিশোগঞ্জ শহরের হারুয়া এলাকায়। নিহত শামীম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।পেশায় তিনি একজন রংমিস্ত্রি।নিহত শামীমের মামাতো বোন ইয়াসমিন জানান, বাসার সামনের একটি দোকানের মালিকানা নিয়ে শামীমের সঙ্গে তার ফুফাতো ভাইয়ের ছেলে লিংকনের (৩০) দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে শামীম দোকানে গিয়ে ভাড়াটিয়াকে দোকান ছেড়ে দেওয়ার তাগাদা দেন। খবর পেয়ে লিংকন গিয়ে শামীমের সঙ্গে তর্কে লিপ্ত হন।একপর্যায়ে শামীমকে তার নিজ ঘরে ছুরিকাঘাত করে পালিয়ে যান লিংকন। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত লিংকন একই এলাকার সুলতানের ছেলে।
এ ঘটনার পর থেকে লিংকন পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শামীম খুন হয়েছেন।অভিযুক্ত লিংকনকে ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।
অপরদিকে, সোমবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এখন পর্যন্ত তার পরিচয় এবং মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ