ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪ জন আটক
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা-তে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের তত্ত্বাবধানে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ভোলা সদর থানার রতনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।
অভিযানে এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা রতনপুর এলাকায় আরজু ইঞ্জিনিয়ারের বাড়ির পেছনে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন—
১. মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), চরসিফলী
২. মোঃ রুবায়েত হোসেন (২৭), পৌর কাঁঠালি
৩. ফারদিন এহছান রিফাত (২৯), পশ্চিম উকিলপাড়া
৪. সাইদুর রহমান (২৭), রহমতপুর, মানিককাঠি
পরবর্তীতে তাদের ডোপ টেস্ট করা হলে প্রত্যেকের ফলাফল পজিটিভ আসে এবং ক্যানাবিনয়েডস (Cannabinoids) শনাক্ত হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ২১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।