রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

Admin ২৭ April ২০২৬ · Monday · ১২:১৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
কিশোরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

স্টাফ রিপোর্টার , জামাল উদ্দিন:

কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন (পিতা: মৃত সুলতান) বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেটে ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তিনি দাবি করেন, লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ