বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:৫৮ অপরাহ্ণ
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এবং সোমবার রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। শীলখালীর বাসিন্দা মোক্তার আহমেদ মোটরসাইকেল চালিয়ে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি এক শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার শফিউর রহমান (৩০), বাহারছড়া উত্তর শীলখালীর মোক্তার আহমেদ (৪০) এবং রাজারছড়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধী কিশোর রহিম উল্লাহ (১৩)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা প্রাণ হারান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, চকরিয়া উপজেলায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে অপর এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার মিজানুর রহমান (৩২) এবং চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৩৫)।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ