শনিবার, ০৬ জুন ২০২৬
আইন-আদালত

নিকলীকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন -ওসি রফিকুল ইসলাম

Admin ০৩ April ২০২৬ · Friday · ০২:৪৯ পূর্বাহ্ণ
নিকলীকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন -ওসি রফিকুল ইসলাম
নিকলী থানার ওসি মো: রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী থানা এলাকাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন নিকলী থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম।তিনি বলেছেন,সকলের সহযোগীতা পেলে আমি এই এলাকাকে মাদকমুক্ত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। 
গতকাল বৃহস্পতিবার পশ্চিম নিকলী যুব সমাজের উদ্যোগে স্থানীয়দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় দেয়া বক্তব্য এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,আপনারা যেকোন সমস্যা নিয়ে, থানায় আসবেন আমাকে জানাবেন।আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।আর এ সেবা নিতে কোন টাকা পয়সা লাগবে না।'আমার দুয়ার ২৪ ঘন্টা খোলা।তবে আপনারা আইনবহির্ভূত অন্যায় কোন দাবী নিয়ে আসবেন না।যা আমি করতে পারবো না'।
উল্লেখ্য,নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:রফিকুল ইসলামের কর্মদক্ষতা ও সৃজনশীলতায় বদলে গেছে থানার চিত্র। যোগদানের প্রায় ৩ মাসের মধ্যেই সৎ চিন্তা ও আধুনিক রুচিশীলতার কারণে পুলিশের আচরণ যেমন পাল্টেছে তেমনি বদলে গেছে থানার চিত্র। থানায় সেবার মান বেড়েছে তা ছাড়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না। থানার বিভিন্ন স্থাপনার সৌন্দর্য্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে পদক্ষেপ গ্রহণ করেছেন ওসি রফিকুল ইসলাম।
থানা এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে লিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি সহকর্মী পুলিশ সদস্যদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। ব্যক্তি হিসেবে মো: রফিকুল ইসলাম সদালাপী এবং মিষ্টভাষী। তার আচরণ ও কাজকর্মে আধুনিক পুলিশের ছোঁয়া পরিলক্ষিত হয়।
থানায় সেবা নিতে আসা সেবাগ্রহীতা ও সহকর্মীরা তার আচরণে সন্তুষ্ট। মানবিক দ্বায়িত্ব পালনের পাশাপাশি বেআইনি কর্মকান্ড বন্ধে তিনি সজাগ।যেকোন অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত তিনি।
ওসি রফিকুল ইসলামের প্রচেষ্ঠায় পুলিশ জনগণের সেবক এই মন্ত্রে উজ্জীবিত নিকলী থানা পুলিশের সকল সদস্য।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ