বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ

মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৫:৩৮ অপরাহ্ণ
মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি
মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি

মো: রাজ হাওলাদার, ​মোংলা প্রতিনিধি: 
বাগেরহাট জেলার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শিল্পাঞ্চল সংলগ্ন সরকার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে লাগা এই আগুনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন বিকেলে সরকার মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি ইলেকট্রনিক্স শপ, একটি ওষুধের দোকান এবং চায়ের দোকান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

​আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা ও বাজারের ব্যবসায়ীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন জানান, "ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর আগেই ৪টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"

​ অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোংলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে।
এদিকে চোখের পলকে নিজেদের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সব হারিয়ে নিঃস্ব হওয়া এই ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন সরকারি ও বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ