মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০৭:১২ পূর্বাহ্ণ
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে ফারিয়া। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল শিশু ফারিহা ও টুম্পা। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন এবং দ্রুত উদ্ধার তৎপরতা চালান। পরবর্তীতে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ