মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ অষ্টগ্রামের আলীনগর

Admin ০৩ May ২০২৬ · Sunday · ১০:১৬ পূর্বাহ্ণ
ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ অষ্টগ্রামের আলীনগর
ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ অষ্টগ্রামের আলীনগর

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে নিজের চাষ করা ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে শোক সইতে না পেরে আক্তার হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার আলীনগর এলাকার হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে অষ্টগ্রামের বিভিন্ন হাওরের বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। এতে চরম দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। শুক্রবার বিকেলে নিজের জমির ধানক্ষেত দেখতে হাওরে যান আলীনগর গ্রামের কৃষক আক্তার হোসেন। সেখানে গিয়ে বছরের একমাত্র ফসল পানিতে তলিয়ে যেতে দেখে তিনি ভেঙে পড়েন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ধানক্ষেতের এমন করুণ অবস্থা দেখে আক্তার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে অষ্টগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপ ও শোকে তিনি স্ট্রোক করেন।

‎নিহত আক্তার হোসেন উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

‎স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে ধান চাষে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন আক্তার হোসেন। হাওরের ধানই ছিল তার পরিবারের সারা বছরের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু চোখের সামনে সেই স্বপ্ন পানিতে তলিয়ে যেতে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

‎এদিকে হাওরের ফসলহানিতে অষ্টগ্রামের শত শত কৃষক চরম বিপাকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

‎আক্তার হোসেনের মৃত্যু হাওরাঞ্চলের কৃষকদের দুর্দশার নির্মম বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা কৃষকদের জন্য এটি এক হৃদয়বিদারক বার্তা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ