বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সারাদেশ

রামগতিতে খাস জমি থেকে মাটি বিক্রির মহোৎসব, হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০৮:৩৩ পূর্বাহ্ণ
রামগতিতে খাস জমি থেকে মাটি বিক্রির মহোৎসব, হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

গোলাম রব্বানী , রামগতি (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রামগতিতে সরকারের ১ নম্বর খাস জমি থেকে মাটি বিক্রির মহোৎসব চলছে। এসব জমি থেকে একটি প্রভাবশালী মহল একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে প্রায় কোটি টাকার মত। মাটি বিক্রি চক্রের সদস্যরা দাবি করেছেন প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করেই চলছে তাদের এ অবৈধ মাটি বিক্রির কর্মযজ্ঞ।

এদিকে এই মাটি বিক্রি নিয়ে চরাঞ্চলে একাধিক গ্রুপের মধ্যে রয়েছে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দেন। অবৈধ উপায়ে অর্থ কামানোর প্রতিযোগিতায় ওই চরাঞ্চলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। হতাহতের ঘটনা ঘটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার (৩০ মার্চ) সরেজমিনে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের আজাদ মার্কেট সংলগ্ন আলমগীর সমাজ নামক এলাকায় ভূলুয়া নদীর পাশে প্রায় ২২৫ শতাংশ জমি ভূমিহীন মুক্তিযুদ্ধাদের জন্য সরকার বরাদ্দ করে রাখেন। ওই জমিগুলো দীর্ঘ ৩০ বছর ধরে খালি রয়েছে। ভুমিহীনরা জমিগুলোতে সয়াবিন, বাদাম ও ধান চাষ করে সংসার পরিচালনা করে আসছে। জমিগুলো সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। গত ৩ মাস ধরে স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আজাদ উদ্দীন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ পরান, বিএনপি কর্মী হেলাল ব্যাপারী, আলাউদ্দীন ও আলমগীর মেস্তুরী সহ একটি প্রভাবশালী চক্র দখল করে মাটি বিক্রি করছেন। উর্বর এই কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে ওই জমিগুলোকে পুকুর বানিয়ে পেলেন। এতে একদিকে ভুলুয়া নদীর ভাঙ্গন অন্যদিকে বিশাল চরের মধ্যে বড় বড় পুকুর তৈরী করাই বর্ষা মৌসুমে ওই এলাকার বসতবাড়িগুলো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়।

স্থানীয়রা জানান, ওই প্রভাবশালী একাধিক চক্রটি ৩ মাস ধরে প্রথমে দিনের বেলায় মাটি বিক্রি করলে উপজেলা প্রশাসনের বাধার মুখে পড়েন। পরে তারা সারা রাত ধরে অন্তত ১০ টি ভেকু মেশিন লাগিয়ে প্রায় ২৫ টি ট্রাক্টর টলি দিয়ে মাটিগুলো বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন।  প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে স্থানীয় কোন কৃষক মুখ খোলার সাহসটুকু পর্যন্ত পায় না।

স্থানীয় আলমগীর সমাজের মসজিদ কমিটির সভাপতি মোঃ আলমগীর মাটি কাটায় বাধা দিলে চক্রটি তাকে ২০ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করেন। বিষয়টি আলমগীর নিজেই এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন।

এবিষয়ে মুঠোফোনে হেলাল ব্যাপারির সাথে কথা হলে তিনি বলেন, তাদের জমি থেকে মাটি কাটছেন। এই জমি খাস কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের পূর্বপুরুষের জমি নদীতে ভেঙে গিয়ে পরে চর হয়ে যায়, তাই খাস হয়েছে। তিনি আরো বলেন, ৩ মাস ধরে আমরা মাটি কাটছি। হঠাৎ আপনাদেরকে কে খবর দিলো? আমরা তো প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই এখানে মাটি কাটছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ১০ জন কৃষক বলেন, এ এলাকায় প্রচুর সয়াবিন, বাদাম ও ধান চাষ হয়। সরকারের খাস জমি দখল করে মাটি কেটে বিক্রি করছেন চক্রটি। বর্তমানে ওই জমিগুলোকে এখন বড় বড় মাছের ঘের বানিয়ে ফেলেছে। সরকার জমিগুলো অসহায় গরিব মুক্তিযুদ্ধাদের জন্য একোয়ার করে রেখেছেন। কিন্তু প্রভাবশালী চক্র সে জমিগুলো থেকে মাটি বিক্রি করে প্রায় কোটি টাকার উপরে হাতিয়ে নেন।

চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী নাছির উদ্দিন বলেন, কয়েকবার আমরা পরিষদের পক্ষ থেকে বাধা দিয়েছি। উপজেলা প্রশাসন, পুলিশ ও ভুমি অফিসকে অবহিত করেও জমিগুলো রক্ষা করতে পারিনি। তারা কারো কোন কথাই শুনছেনা। রাতের বেলায় মাটি কাটার মহোৎসব চলে ওই এলাকায়। গতকাল সোমবার দিবাগত রাতেও ১৫ টি ভেকু মেশিন লাগিয়ে প্রায় ২৫ টি ট্রাক্টর টলি দিয়ে মাটি কেটে নেন।

চরগাজী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা (তহসিলদার)  মোবারক হোসেন বলেন, তিনি সরেজমিনে গিয়ে বাধা প্রদান করলেও চক্রটি তা মানছে না। তারা মাটি কেটে জমিগুলোকে পুকুর বানিয়ে ফেলছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ওই জায়গায় পুলিশ পাঠিয়ে একবার একজনকে আটক করি। বিষয়টি আপনারা ইউএনও স্যারকে জানান।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসন ওই এলাকায় মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালাবে। অবৈধভাবে মাটি কাটা চক্রের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সততার আরেক নাম আলহাজ্ব মোঃ খসরুল আলম এখন উপজেলার সাধারণ মানুষের মুখে মুখে

সততার আরেক নাম আলহাজ্ব মোঃ খসরুল আলম এখন উপজেলার সাধারণ মানুষের মুখে মুখে

মুরাদ মিয়া,তাহিরপুরসুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের(সাবেক)সফল চেয...

১৬ April ২০২৬ · Thursday · ০৫:৩৩ পূর্বাহ্ণ
রেলিগেটে সড়ক দখল করে পার্কিং: মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

রেলিগেটে সড়ক দখল করে পার্কিং: মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

lখুলনা প্রতিনিধি:সড়কের ওপর ভারী যানবাহন পার্কিংয়ের কারণে খুলনার রেলিগেট এলাকায় ভয়াবহ দুর্ঘ...

১৬ April ২০২৬ · Thursday · ০৫:১৬ পূর্বাহ্ণ
গৌরীপুরে পাগলীর সঙ্গে কিশোরের ছবি তোলাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর

গৌরীপুরে পাগলীর সঙ্গে কিশোরের ছবি তোলাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউন...

১৬ April ২০২৬ · Thursday · ০৫:১৪ পূর্বাহ্ণ