শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে ক্যাসিনো আসক্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০২:০৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে ক্যাসিনো আসক্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কুড়িগ্রামে ক্যাসিনো আসক্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

মোঃ মিনহাজুল  ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)  প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাসিনো খেলার জন্য পরিবারের কাছে টাকা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিমুল ইসলাম (২৪) ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের কৃষক ও অটোচালক ফজলুল হকের ছেলে। তিনি গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ভর্তি হয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আজিমুল ইসলাম বাড়িতে এসে তার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা সেই টাকা দিতে পারেননি। এতে অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তার মা দ্রুত রশি কেটে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে আজিমুল মধ্যম।

আজিমুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষ শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। ক্যাসিনো খেলার কারণে সে পরিবারের অনেক টাকা নষ্ট করেছে বলেও আমরা শুনেছি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান নাঈম জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ক্যাসিনো খেলায় জড়িত ছিলেন এবং পরিবারের কাছে টাকা না পেয়ে আত্মহত্যা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ