বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সারাদেশ

চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Admin ০৪ April ২০২৬ · Saturday · ১১:৫২ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান

মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )

চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে 
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন -২০২৬ ও ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা,মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ এগিয়ে আসার দৃঢ় আহ্বান জানিয়েছেন ‌।এছাড়া তিনি আরো বলেন, হোমিও চিকিৎসা সেবা ও ঔষধের গুণগত মান, ভালো মানের হোমিও চিকিৎসা  জরুরি বলে মনে করেন।
তিনি বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলনের সাফল্য কামনা করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আইনজীবী গোলাম মাওলা মুরাদ,এন এস ডি এফ' র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা, মোঃ হাবিবুর রহমান।
ডাঃ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ডা,একেএম ফজলুল হক সিদ্দিকর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার ডাঃ মোঃ আমীর হোসেন, বান্দরবানের ডাঃ আহসান হাবীব, প্রবীণ হোমিও চিকিৎসক ডাঃ আব্দুস সোবহান, বন্দর জোনের সভাপতি ডাঃ এস এম এমরান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিব, কক্সবাজার জেলার ডাঃ মোঃ ফরিদ, ডাঃ পংকজ রুদ্র, ডাঃ মনজুর মোর্শেদ,প্রবীণ চিকিৎসক দিলীপ মিত্র, ডাঃ আজিজুর রহমান, ডাঃ এম এ কাশেম, ডাঃ ফয়সাল আহমেদ, ডাঃ ফজল, ডাঃ নাফিস, প্রবীণ চিকিৎসক ডাঃ তপন ভৌমিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের বিভাগীয় কমিটির আগামী সম্মেলনের প্রস্তুতি স্বরুপ এই কর্মসূচিতে ৫ দফা দাবি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার,হয়রানিমূলক চাঁদাবাজির মামলা

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার,হয়রানিমূলক চাঁদাবাজির মামলা

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার , কিশোরগঞ্জকিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা...

১৬ April ২০২৬ · Thursday · ০৬:৫২ পূর্বাহ্ণ