মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
দুর্ঘটনা

কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক ১৩ May ২০২৬ · Wednesday · ১০:০৯ পূর্বাহ্ণ
কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের  শিশুর মর্মান্তিক মৃত্যু

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সামনে পানির গর্তে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মোহাম্মদ চাঁদ (৩)। সে নাগেরগ্রামের আশাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩মে) সকালে পরিবারের সদস্যদের কাছেই ছিল শিশু চাঁদ৷ এক পর্যায়ে সবার অজান্তেই বাড়ির সামনে টিউবওয়েলের কাছে পানি ভর্তি গর্তে পড়ে যায় শিশুটি৷ পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে শিশুটিকে ওই পানির গর্তে পড়ে থাকতে দেখে।

পরে তাৎক্ষনিকভাবে শিশুটিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়৷ পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে নিয়ে আসার পর সার্বিক অবস্থা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের কাছে একটি পানির গর্তে পড়ে চাঁদ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরটি আমরা জানতে পেরেছি৷

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ