শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউনে ৪৪ পরীক্ষা বাতিল, তীব্র সেশনজটে শিক্ষার্থীরা

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ১২:৪৯ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউনে ৪৪ পরীক্ষা বাতিল, তীব্র সেশনজটে শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউনে বিভিন্ন বিভাগের মোট ৪৪ টি পরীক্ষা বাতিল হয়েছে এতে শিক্ষার্থীরা তীব্র সেশনজটে পড়েছেন।  যথারীতি ক্লাস-পরীক্ষা না হওয়ায় অদূর ভবিষ্যতে সেশনজট আরো তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে অনিশ্চিয়তা দিন পার করতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি বাড়ছে মানসিক চাপ ও উদ্বেগ। চলমান শাটডাউনে আওতায় অনিশ্চিত ক্লাস-পরীক্ষায় এক প্রকার মানসিক চাপে কোণঠাসা ও উদ্বিগ্ন রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হাসিবুল হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষকদের আন্দোলনে আমাদের ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম দুইটাই বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা খুবই হতাশ, পূর্বেজট এখনো বিশ্ববিদ্যালয় কাটিয়ে উঠতে পারে নাই, এখন যে দীর্ঘমেয়াদী জট তৈরি হবে পরীক্ষা না হওয়ার কারণে। শিক্ষার্থীরা এগুলা থেকে অবসান চাই। শিক্ষকদের কাছে আমাদের অনুরোধ তারা যাতে অন্তত পক্ষে পরীক্ষা গুলা চালু রেখে বাকি অন্য কোনো আন্দোলনের পন্থা থাকলে তারা সেটা বের করুক।’

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘শাটডাউনের কারণে আমাদের ফাইনাল পরীক্ষা স্থগিত হয়েছে। টিউশন আর পরিবার থেকে পাওয়া সামান্য টাকায় কোনোভাবে চলতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত একদিন থাকাও আমাদের জন্য বড় বোঝা। চলমান শিক্ষকদের আন্দোলনের খেসারত কেন শিক্ষার্থীদের দিতে হবে?’

তিনি আরও বলেন, ‘শাটডাউনের কারণে অনার্স শেষ বর্ষ ও সেমিস্টার পদ্ধতির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকায় সেশনজট আরও বাড়বে। আমাদের এই মূল্যবান সময় নষ্টের দায়ভার কে নেবে?’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে এখন পর্যন্ত মোট ৩২টি কোর্সের ফাইনাল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় শাটডাউনে ১১টি কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এছাড়া আগামী ১৪মে নির্ধারিত ১৪টি কোর্সের ফাইনাল পরীক্ষাও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে আন্দোলন সাময়িকভাবে শিথিলের সময়  স্থগিত হয়ে যাওয়া বেশ কিছু পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছিল, সে সময় স্থগিত বেশকিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক সাযযাদ উল্লাহ মো. ফয়সাল বলেন, আমরা যথাসময় উত্তর পত্র পরীক্ষার হলগুলোতে পাঠাচ্ছি। কিন্তু স্যাররা পরীক্ষা নিচ্ছেন না, উত্তর পত্র ফেরত আসতেছে। স্যাররা পরীক্ষা না নিলে এখানে আমাদের কিছু করার থাকে না।

উপাচার্য অধ্যাপক তৌফিক আলম বলেন, গত সিন্ডিকেট সভায় আমরা একটি সুন্দর সমাধান করেছিলাম। তবে আজকে চেয়ারম্যান ও ডিনদের সাথে আলোচনা করার জন্য একটি বার্তা প্রেরণ করেছি।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ