শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিক্ষা

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০১:৪৩ অপরাহ্ণ
শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি

বাবলু দেব,কুবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপদ ও ভোগান্তিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কুবি শাখা ছাত্রদল।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় দূরপাল্লার পরিবহনে টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া এবং যাত্রাপথের নানা ভোগান্তির কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী শিক্ষার্থী ও দূরবর্তী জেলার শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি হয়।

এজন্য স্মারকলিপিতে শিক্ষার্থীদের নিরাপদ, সাশ্রয়ী ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।

ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দূরবর্তী শিক্ষার্থীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিভাগীয় শহরে বিশেষ বাস বরাদ্দের আবেদন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় পাশে থাকব, ইনশাল্লাহ।'

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'দূরপাল্লার শিক্ষার্থীরা যেন ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছি।'

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুক এবং ছুটি শেষে নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসুক। শিক্ষার্থীদের কল্যাণে কুবি ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ