শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

লক্ষ্মীপুরে পুলিশের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ,ওসি সহ আহত ৮

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০২:১৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে পুলিশের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ,ওসি সহ আহত ৮
লক্ষ্মীপুরে পুলিশের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ,ওসি সহ আহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। একই সময় ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর শহরের চকবাজার ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন।

পুলিশ জানায়, শনিবার রাতে হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী ও জেলা ছাত্রদলের এক নেতার মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর প্রতিবাদে দুই পক্ষই আলাদা কর্মসূচি ঘোষণা করে, যা ঘিরে উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা শহরে বিকেল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ