শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

ইউজিসি চেয়ারম্যানের সাথে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৩:৩৭ অপরাহ্ণ
ইউজিসি চেয়ারম্যানের সাথে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
ইউজিসি চেয়ারম্যানের সাথে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমানসৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও অবস্থিত ইউজিসি ভবনে চেয়ারম্যানের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প এবং গবেষণা কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

সাক্ষাতের শুরুতে রাবিপ্রবি উপাচার্য নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি উপহার প্রদান করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মামুন আহমেদ গত মার্চ মাসে ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (একাডেমিক) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এই সৌজন্য সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির সাথে রাবিপ্রবির সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ