শনিবার, ০৬ জুন ২০২৬
জাতীয়

পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

Admin ২৪ May ২০২৬ · Sunday · ১০:৪৯ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্নীতিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি পরিবহন শ্রমিকদের কার্যকরভাবে আইন মানতে বাধ্য করতে পারে, তাহলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত।
রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ঈদের আগে ও পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট, অস্থায়ী বাজার কিংবা অবৈধ স্থাপনা বসতে দেওয়া হবে না। এসব কারণে যানজট সৃষ্টি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তিনি জানান, দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার ও মেরামত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যাতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়।

সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে পরিবহন শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম ফকরুল হোসাইন, কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলামসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ