শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ

ধসে পড়ার মুখে কয়রার স্লুইস গেট, আতঙ্কে এলাকাবাসী

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৭:৫৭ পূর্বাহ্ণ
ধসে পড়ার মুখে কয়রার স্লুইস গেট, আতঙ্কে এলাকাবাসী
ধসে পড়ার মুখে কয়রার স্লুইস গেট, আতঙ্কে এলাকাবাসী

‎‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি,‎কয়রা খুলনা
খুলনার কয়রায় কাশির খালের গোঁড়ায় অবস্থিত ৬নং স্লুইস গেট ধীরে ধীরে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। কয়রা সদর ও উত্তর বেদকাশী ইউনিয়নের সীমানায় অবস্থিত গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা স্থানীয় জনজীবনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

‎সরেজমিনে দেখা যায়, স্লুইস গেটের পূর্ব পাশ ঘেঁষে শাকবাড়িয়া নদীর পানি জোয়ার-ভাটার সময় গেটের বাইরে দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গেটের মূল কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং ধীরে ধীরে ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে।

‎স্থানীয়রা জানান, এর আগে একাধিকবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা ছিল অস্থায়ী। মেরামতের কিছুদিন পরই আগের মতো পানি চলাচল শুরু হয়। এতে করে সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি, বরং ঝুঁকি আরও বেড়েছে।
‎এদিকে স্লুইস গেটের ওপর দিয়ে চলাচলকারী সড়কটি এখন ধসের মুখে। প্রতিদিন ঝুঁকি নিয়েই পথচারী ও যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, টেকসই ও পরিকল্পিত সংস্কার কাজ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় সরকারি ধান সংগ্রহে অনিয়ম, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ কৃষকদের

ভাঙ্গুড়ায় সরকারি ধান সংগ্রহে অনিয়ম, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ কৃষকদের

 ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলা সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের...

১৯ June ২০২৬ · Friday · ০৭:১০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়  সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার

 মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়...

১৯ June ২০২৬ · Friday · ০৭:০৯ অপরাহ্ণ