সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ

ভোলার বোরহানউদ্দিনে জমি-সংক্রান্ত বিরোধে যুবক খুন, গ্রেফতার ১

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০১:২৭ অপরাহ্ণ
ভোলার বোরহানউদ্দিনে জমি-সংক্রান্ত বিরোধে যুবক খুন, গ্রেফতার ১
ভোলার বোরহানউদ্দিনে জমি-সংক্রান্ত বিরোধে যুবক খুন, গ্রেফতার ১

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে মাইনউদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বজলুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাইনউদ্দিন ওই এলাকার নেছারউল্লাহর ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ফোরম্যান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নেছারউল্লাহর পরিবারের সঙ্গে একই এলাকার ফয়জুল্লাহর পক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, শুক্রবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন মাইনউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দিলেও হামলাকারীরা তাকে ধাওয়া করে পুকুরে নেমে পুনরায় কুপিয়ে আহত করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাইনউদ্দিনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে ছোটপাতা গ্রামের বজলুর রহমানকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, “প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

 মোহাম্মদ হোসাইনকক্সবাজার  জেলা প্রতিনিধি দৈনিক প্রতিদিনের কাগজ ও কক্সবাজার...

১৪ June ২০২৬ · Sunday · ০৯:৪১ অপরাহ্ণ
কুলাউড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

কুলাউড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধি বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে...

১৪ June ২০২৬ · Sunday · ০৯:৩৪ অপরাহ্ণ