বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৫:২৩ অপরাহ্ণ
ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা সিএজির যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ মে, ২০২৬ খ্রিঃ) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এই ঘটনায় ঘটে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, যাত্রীবাহি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরিত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

এসআই ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতের নাম পরিচয় জানতে কাজ করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ