মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে পড়ে কিশোর নিখোঁজ

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৫:২৭ অপরাহ্ণ
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে পড়ে কিশোর নিখোঁজ
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে পড়ে ১ কিশোর নিখোঁজ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর পর্যটক নিখোঁজ রয়েছেন।
৩০মে শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। জানাযায় নিখোঁজ কিশোর 
ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়,ধর্মপাশা থেকে মা-বাবার দোয়া নামের একটি স্থানীয় হাউসবোটে প্রায় ৫০/৬০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঘুরতে আসেন। তারা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন। দুপুরে ট্যাকেরঘাট এলাকা থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম হাউসবোট থেকে আকস্মিক ভাবে হঠাৎ পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা পর্যটকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হাউসবোট থেকে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য সুনামগঞ্জ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ