বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় জুবায়ের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৫:২৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় জুবায়ের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ
পাকুন্দিয়ায় জুবায়ের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুবায়ের (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার কোদালিয়া-হোসেনপুর সড়কের শৈলজানি আলিম মাদরাসার সামনের সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত জুবায়ের উপজেলার চরপলাশ গ্রামের মো: আলতাব উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন দোকানে ঘুরে বেকারির মালামাল বিক্রির কাজ করতেন।

আটক রানা একই গ্রামের চরপলাশ মোড়লবাড়ির ফিরোজ মিয়ার ছেলে এবং নিহতের ব্যবসায়িক সহযোগী হিসেবে কাজ করত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জুবায়ের রাত ৭টার দিকে কোদালিয়া চৌরাস্তা বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কোদালিয়া-হোসেনপুর পাকা সড়কের শৈলজানি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রাস্তার ওপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 
এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ ০১৮২৭১৭৫৭০৮

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন