সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান,সিএনজি জব্দ

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৮:০৬ অপরাহ্ণ
হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান,সিএনজি জব্দ
হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জের হোসেনপুরে ভ্রাম্যমাণ তদারকি ও সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৩০ মে ২০২৬) উপজেলার ব্যস্ততম মিষ্টিপট্টি চৌরাস্তায় গফরগাঁও ও ভালুকাগামী সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ন্ত্রণে সরেজমিনে উপস্থিত হয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌরসভার প্রশাসক মোহসী মাসনাদ।
জানা যায়, ঈদকে কেন্দ্র করে বাড়তি যাত্রীচাপের সুযোগ নিয়ে কিছু সিএনজি চালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছেন—এমন অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে সহকারী কমিশনার (ভূমি) নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক, যাত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি সিএনজি চালকদের উদ্দেশ্যে বলেন, কোনো অবস্থাতেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। সরকার নির্ধারিত ও যৌক্তিক ভাড়ার বাইরে অর্থ আদায় করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় একটি সিএনজি অটোরিকশা জব্দ করে হোসেনপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় উপস্থিত যাত্রী ও স্থানীয় জনগণ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত তদারকির দাবি জানান।
শুধু পরিবহন খাতেই নয়, একই সঙ্গে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে বিভিন্ন খাদ্যপণ্যের দোকানেও তদারকি চালানো হয়। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করছেন কিনা, খাদ্যের মান বজায় রাখা হচ্ছে কিনা এবং ক্রেতাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হচ্ছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।
অভিযান পরিচালনাকালে হোসেনপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া পৌরসভা কার্যসম্পাদন সহায়ক কমিটির সম্মানিত সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বস্তিতে ঈদের প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ...

২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি:এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,যদি ক্ষমতা না চালাইত...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৬ অপরাহ্ণ
কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৫ অপরাহ্ণ