শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইলে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Admin ০৬ April ২০২৬ · Monday · ১১:৩০ পূর্বাহ্ণ
তাড়াইলে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
তাড়াইলে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকালে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী তানজিলা আখতার।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, তাড়াইল-সাচাইল ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসাইন ও গোলাম মোহাম্মদ সুমন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার আহ্বান জানান এবং আউশ ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ