শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্রলীগের সক্রিয় কর্মী রুবেল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৮:৫৯ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় ছাত্রলীগের সক্রিয় কর্মী রুবেল গ্রেপ্তার

 

ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার (সবুজ)

সাভার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় মোঃ রুবেল হোসেন (২৯) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

এরআগে বিকেলে আশুলিয়ার সুবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ রুবেল হোসেন (২৯) আশুরিয়ার সুবন্দী এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের মামলার আসামী ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় ২টি বৈষম্য বিরোধী মামলাসহ গাজীপুরের এক থানায় একটি মামলা রয়েছে।

জানা যায়, গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী রুবেল হোসেন আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিমের লোক এবং তার ব্যবসা-বাণিজ্য দেখা শোনা করতেন।

আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল (শনিবার) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

কিশোরগঞ্জ প্রতিনিধি:বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ক্রীড়াকে...

০৬ June ২০২৬ · Saturday · ১১:০৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ