রবিবার, ০৭ জুন ২০২৬
সংবাদ

কুলাউড়ার বরমচালে বাস এবং সিএনজির সং/ ঘ/র্ষ, খালে পড়ে আ"হত ৩ শিক্ষার্থী

Admin ০৭ June ২০২৬ · Sunday · ০৩:০৫ অপরাহ্ণ
কুলাউড়ার বরমচালে বাস এবং সিএনজির সং/ ঘ/র্ষ, খালে পড়ে আ"হত ৩ শিক্ষার্থী

 

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কোদালি ব্রিজে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সং/ঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটি শেষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চিল্ড্রেন কেয়ার একাডেমির তিন শিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার দক্ষিণ পাশে এবং ফুলেরতল বাজারের উত্তর দিকে অবস্থিত কোদালি ব্রিজের ওপর একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সং/ঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী জসিম খান বলেন, সংঘর্ষের ধা/ক্কায় তিন শিক্ষার্থী ব্রিজের পাশ থেকে নিচের খালে পড়ে যায়। এতে একজন শিক্ষার্থী মাথায় আঘাত পায়। অপর দুই শিক্ষার্থীর মেরুদণ্ডে আ/ঘাত লাগে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।

দু-র্ঘ-ট-নার পর স্থানীয় বাসিন্দা, পথচারী ও বরমচাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তা জসিম খান দ্রুত আহতদের উ-দ্ধা-র করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কোদালি ব্রিজটি সরু হওয়ায় সেখানে প্রায়ই দু/র্ঘ/ট/না ঘটে। ব্রিজের নিচে কাচ, রড ও লোহার মতো ঝুঁ–কি–পূ–র্ণ বস্তু ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা আরও বেড়ে যায়। জননিরাপত্তার স্বার্থে ব্রিজটি প্রশস্তকরণসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের পরিচয় ও তাঁদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ