শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

স্থগিত শেরপুর-৩ আসনে বিএনপি'র প্রার্থীর জনসভায় মানুষের ঢল

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৪:৪৭ অপরাহ্ণ
স্থগিত শেরপুর-৩ আসনে বিএনপি'র প্রার্থীর জনসভায় মানুষের ঢল
স্থগিত শেরপুর-৩ আসনে বিএনপি'র প্রার্থীর জনসভায় মানুষের ঢল

জাহিদুল হক মনির,শেরপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৃত্যু জনিত কারণে স্থগিত শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এ আসনের নির্বাচন। শেষ মহুর্তে জমে উঠছে নির্বাচনী প্রচারণা। আজ সোমবার ঝিনাইগাতী স্টেডিয়ামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছিল।

এদিন বিকাল থেকে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন তারা। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যানরা জনসভায় যোগ দিয়ে মো. মাহমুদুল হক রুবেলকে সমর্থন দেন।


ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে।


জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও  বিএনপির বর্ষিয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, মো. শামীম মোস্তফা, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।


বক্তারা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড চালু, মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ভাতা ও অন্যান্য ধর্মীয় সেবকদের সম্মানিভাতা, কৃষিঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি এছাড়া ও কৃষক কার্ড চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি মানেই উন্নয়ন, এ ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের কোন বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্তরের নারী, পুরুষ, তরুণ ভোটারদের আহ্বান জানান।


প্রসঙ্গত, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ