শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে আত্মীয়ের বাড়ি এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০১:৩৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে আত্মীয়ের বাড়ি এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ
কুষ্টিয়ার দৌলতপুরে আত্মীয়ের বাড়ি এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া ঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বেয়াই বাড়িতে বেড়াতে এসে ইসমাইল (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ইসমাইল দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং সে নারায়ণপুর মাদ্রাসার ছাত্র।

পরিবার জানান, গত ৪ এপ্রিল ইসমাইল নিজ বাড়ি থেকে সোনাইকান্দি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। পরদিন ৫ এপ্রিল সকাল ৭টার দিকে তাকে একটি পাখি ভ্যানে করে একাই নিজ বাড়ি ঘোড়ামারা বিলপাড়ার উদ্দেশ্যে পাঠানো হয়।

ইসমাইলের মা চম্পা খাতুন জানান, আমি ছেলেকে ভ্যানে তুলে দিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। পরে বাড়ি ফিরে দেখি সে এখনও পৌঁছায়নি। এরপর আত্মীয়স্বজনদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজ ইসমাইল মানসিক প্রতিবন্ধী ছিল, যা পরিবারের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

পরে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ