বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

আসন্ন স্থানীয় নির্বাচন কে ঘিরে ঘাগড়া ইউনিয়নে আলোচনায় শীর্ষে এরশাদুল হক এরশাদ

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ০৭:০০ অপরাহ্ণ
আসন্ন স্থানীয় নির্বাচন কে ঘিরে ঘাগড়া ইউনিয়নে আলোচনায় শীর্ষে এরশাদুল হক এরশাদ

 

 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৪নং ঘাগড়া ইউনিয়নে ব‍্যাপক আলোচনায় রয়েছে অত্র এলাকার মরহুম হাজী এনায়েতুর রহমান উরফে কাচু হাজীর সর্বকনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানবিশ এডভোকেট  এরশাদুল হক এরশাদ।

ক্লিন ইমেজের রাজনীতিক ব‍্যাক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় তরুণ নেতৃত্ব,সাদামাটা চলাফেরার জন্য তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও আস্থাভাজন।

সম্ভাব‍্য সকল প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি এগিয়ে আছেন বলে জানা-যায়।

উনাকে ঘিরে এলাকার তরুণ সমাজের চাহিদা ও আকাঙ্ক্ষা চুখে পরার মতো।

দলমত নির্বেশেষে সর্বদায় এলাকার সকল শ্রেণীর মানুষের জন্য নিবেদিত প্রাণ এই ব‍্যাক্তিটি পারিবারিকভাবেও একজন সজ্জন ও ধর্মভীরু মানুষ। উনার বাবাও ছিলেন বেশ পরিচিত ও শ্রদ্ধেয়।

এলাকায় ঘুরে দেখা যায় বতর্মানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনিই সবচেয়ে বেশি আলোচিত ও সমাদৃত।

এলাকার তরুণ আলেম সমাজও উনাকে নিয়ে বেশ আশাবাদী।

এলাকার সকল জঞ্জাল ভেঙ্গে নতুনত্বের আশায় এলাকার সকল শ্রেণি পেশার মানুষ স্বপ্ন বুনছেন তাকে নিয়ে।

এ ব‍্যাপারে জনাব এরশাদুল হক এরশাদের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,

আল্লাহ যদি কবুল করেন এবং জনগণ যদি সমর্থন করে তাহলে ঘাগড়া ইউনিয়নকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তিপূর্ন,মাদক ও সন্ত্রাসমুক্ত এবং সকল জনগণের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক ও দূর্নীতি মুক্ত উন্নত ইউনিয়ন হিসেবে ঘাগড়া ইউনিয়নকে গড়ে তুলবেন।

সে লক্ষ্যে তিনি এলাকায় মতবিনিময় ও জনসংযোগের মাধ্যমে ঘাগড়া ইউনিয়নের দল মত নির্বিশেষে সকল জনগণের দোয়া ও সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ