মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া উপজেলায় চুরির তৎপরতা বেড়েছে

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ১০:১৩ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলায় চুরির তৎপরতা বেড়েছে

 

 

মোহাম্মদ আজিজুল ইসলাম

 কুলাউড়া উপজেলা প্রতিনিধি

রাউৎগাঁওয়ে বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশা চুরি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার  (১০ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে মাহবুব মিয়ার নিজ বাড়ি থেকে অটোরিকশাটি চুরি হয়ে যায়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, চুরি হওয়া গাড়িটির নম্বর মৌলভীবাজার থ. ১২-৫২২০। ঘটনার পরপরই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় গাড়ির মালিক ও পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি গাড়িটির সন্ধান পেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

জাহিদ – 01785869047

মাহবুব মিয়া – 01741614301

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন