শনিবার, ১৩ জুন ২০২৬
আইন-আদালত

রাজধানীতে মোটর সাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:২৭ অপরাহ্ণ
রাজধানীতে মোটর সাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 

ঢাকা জেলা প্রতিনিধি 

নারয়ন সরকার (সবুজ) 

 

 

মোটর সাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই" শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত মোঃ ফয়সাল কালু (২৭) কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সাথে অভিযুক্তদের পূর্ব থেকেই বিরোধ চলছিলো। কয়েকদিন পূর্বেও এনিয়ে কথা কাটাকাটি হয়। 

 ঘটনার দিন ভিকটিম রাফি একা বাইক  চালিয়ে আসছিলো। এসময় ওই রাস্তায় কাল্লু, পারভেজ সহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিলো। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। কাল্লু বাইকারকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ বড় ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে। এতে বাইকার পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং গত রাতে অপারেশন হয়। 

 উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। তৎক্ষণাৎ র‌্যাব-৪ এর আভিযানিক দল অভিযুক্তদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযুক্তের  অবস্থান সনাক্ত করে ১১ জুন ২০২৬ তারিখ  কাফরুল থানা  এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুষ্টিয়ায় পাটবীজ নিয়ে দূর্ণীতি,  ভেজাল ও নিম্নমানের পাটবীজে ক্ষতিগ্রস্ত চাষি

কুষ্টিয়ায় পাটবীজ নিয়ে দূর্ণীতি, ভেজাল ও নিম্নমানের পাটবীজে ক্ষতিগ্রস্ত চাষি

 নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃকুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি...

১৩ June ২০২৬ · Saturday · ১২:৪৩ অপরাহ্ণ
মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

কিশোরগঞ্জ প্রতিনিধি:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার...

১৩ June ২০২৬ · Saturday · ১২:১২ পূর্বাহ্ণ