মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনা

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০১:০৯ অপরাহ্ণ
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনা
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনা

কক্সবাজার প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পানেরছড়া এলাকায় একটি ঢালাইবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি মহাসড়ক দিয়ে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন