রবিবার, ২৬ জুলাই ২০২৬
ক্যাম্পাস

ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’, ২২-২৩ জুন থাকবে কড়া নজরদারি

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৪:০৩ অপরাহ্ণ
ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’, ২২-২৩ জুন থাকবে কড়া নজরদারি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

‎‎রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস বা এর আশপাশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

‎তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ২২ ও ২৩ জুন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

‎প্রক্টর আরও বলেন, “আগে কে কী করেছে তা আমি জানি না। তবে আমার দায়িত্বকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না। কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে পুলিশের কাছে সোপর্দ করা হবে।”

‎তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল টিম, পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ