সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

টেকনাফের হ্নীলায় অসহায় নুর মোহাম্মদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৯:১৮ অপরাহ্ণ
টেকনাফের হ্নীলায় অসহায় নুর মোহাম্মদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী গুলতাজ বেগমের পরিবার বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

গত তিন দিন ধরে টানা ভারী বর্ষণের ফলে তাদের বসতবাড়ির একটি অংশ ও দেয়াল ধসে পড়ে। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন সামান্য আহত হন। সাত কন্যাসন্তান নিয়ে পরিবারটি বর্তমানে নিরাপদ আশ্রয়ের অভাবে অনিশ্চয়তা ও চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

পরিবারের প্রধান নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে কোমরের গুরুতর সমস্যায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষম না থাকায় পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে।

এ অবস্থায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। মানবিক বিবেচনায় পরিবারটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং মানবিক হৃদয়ের সকল মানুষের প্রতি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। সবার আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতায় সাত কন্যাসন্তানসহ পরিবারটি নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার আলো খুঁজে পাবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ