মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে মাদক বিরোধী ও বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০৯:১৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে মাদক বিরোধী ও বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নে ভুরুঙ্গামারী টু ঢাকাগামী বিশ্ব রোডে আজ বিকালে মাদক বিরোধী ও বিদ্যালয় খেলার মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় আন্ধারীরঝাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আন্ধারীরঝাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামিউল হক খোকা।আরো উপস্থিত ছিলেন আন্ধারীরঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডল।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। তরুণ যুবক প্রজন্ম মাদক ছেড়ে যাতে খেলার দিকে আগ্ৰহী হয় এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আন্ধারীরঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন