সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ার ভবানীপুরে গোয়ালঘরের তালা ভেঙে ২টি গরু চুরি

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০৯:১৯ অপরাহ্ণ
কুলাউড়ার ভবানীপুরে গোয়ালঘরের তালা ভেঙে ২টি গরু চুরি

‎মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে ২৫ জুন ভোর রাতে  মাসুক মিয়া নামের এক ব্যাক্তির গোয়ালঘরের তালা ভেঙে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।

‎এবিষয়ে ভুক্তভোগী মাসুক মিয়া সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত ২৫ জুন রাত প্রায় ৩টা পর্যন্ত পরিবারের সদস্যরা জেগে ছিলেন। পরে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং সেখানে থাকা একটি লাল রঙের গাভী ও একটি লাল রঙের  বাছুর উদাও।

‎তিনি আরও বলেন, গভীর রাতে পরিকল্পিতভাবে গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। চুরি হওয়া গরু দুটি উদ্ধারে পুলিশ কাজ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন