শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০১:৫২ অপরাহ্ণ
বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:

সিলেটের বিশ্বনাথের পল্লীতে বালু, পাথর ও ইট দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার এক গুরুতর অবিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ বিষয়ে ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেন একই গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া। এর সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।

গত ১৬ জুন বিশ্বনাথ থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া দাবী করেন, অভিযুক্তরা উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। তারা এলাকায় গায়ের জোরে চলাফেরা করে এবং আইন কানুনের কোন তোয়াক্কা করে না। আমাদের পরিবারের লোকজনসহ আমাদের এলাকার ১০/১২ টি পরিবারের লোকজন স্থানীয় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের অভিযুক্তদের বসতবাড়ির পাশে সরকারী রাস্তা দিয়া দৌলতপুর জামে মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যাওয়া আসা করি। 

গত ১৬ জুন অভিযুক্ত দৌলতপুর গ্রামের মৃত: ছইল মিয়ার পুত্র আবুল খয়ের (৬৫), একই গ্রামের মৃত: চান  মিয়ার পুত্র বাবুল মিয়া (৫৫), ফখরুল মিয়া (৪৫), মৃত: আব্দুল মনাফের পুত্র কুদ্দুছ মিয়া (৫৫) ও ফাহাদ মিয়া (২৮)। উল্লেখিত রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করার জন্য বালু, পাথর, ইট আনিয়া রাখে। তখন আমরা এলাকার লোকজন অভিযুক্তদেরকে কারণ জিজ্ঞাসা করিলে তারা আমাদের সাথে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক করিতে থাকে। কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের একপর্যায়ে অভিযুক্তরা হুমকী ধামকী প্রদান করে বলে যে, পুনরায় উক্ত বিষয়ে কেউ কথা বললে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করিলে মারপিটসহ জানমালের ক্ষতিসাধণ করিবে। 

অভিযোগে কামাল মিয়া দাবী করেন, উক্ত রাস্তা দিয়ে এলাকারপ্রায় ৭০/৮০জন লোকসহ মসজিদের মুসল্লী, স্কুল ও মাদ্রাসার ছাত্ররা যাতায়াত করে। অভিযুক্তরা সরকারী রাস্তাটি বন্ধ করার ফলে তারা মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যেতে পারছেন না।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ