ইসলামী যুবসমাজ কল্যাণ ফান্ডের উদ্যোগে অনুদান বিতরণ
মো:আল-মাহফুজ শাওন:
খুলনা সদর উপজেলার ২৮ নং ওয়ার্ডে ইসলামী যুবসমাজ কল্যাণ ফান্ডের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ইসলামী যুবসমাজ কল্যাণ ফান্ড দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৮ নং ওয়ার্ডের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের নেতারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত হলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুদান বিতরণ অনুষ্ঠানে ইসলামী যুবসমাজ কল্যাণ ফান্ডের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।