শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় সড়ক দখল করে বালু রাখায় লাখ টাকা জরিমানা, বালু জব্দ

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৬:৩৮ অপরাহ্ণ
কুলাউড়ায় সড়ক দখল করে বালু রাখায় লাখ টাকা জরিমানা, বালু জব্দ

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক ও জনপথের (সওজ) রাস্তা দখল করে অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে রাস্তায় স্তূপ করে রাখা সমস্ত বালু জব্দ করা হয়েছে।

২৬  জুন (শুক্রবার)   মৌলভীবাজারের জেলা প্রশাসকের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

 কুলাউড়া উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কনিমুড়া নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কনিমুড়া এলাকায় সওজের প্রধান সড়কের ওপর বালু রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে রাস্তা সংকুচিত হয়ে তীব্র যানজট ও ধুলোবালির কারণে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 

স্থানীয় মানুষের এমন দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল সেখানে আকস্মিক অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় দোষী ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। জরিমানার পাশাপাশি জনস্বার্থে রাস্তায় রাখা অবৈধ বালুসমূহ জব্দ করে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনদুর্ভোগ লাঘব এবং সরকারি রাস্তা ও জায়গা দখলমুক্ত রাখতে এই ধরণের উচ্ছেদ ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ