মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রাতে মোবাইল কোর্টের অভিযান, ভাঙ্গুড়ায় মাদকসেবী দুইজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১১:৪৪ পূর্বাহ্ণ
রাতে মোবাইল কোর্টের অভিযান, ভাঙ্গুড়ায় মাদকসেবী দুইজনের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ছানোয়ার হোসেন (৪২), পিতা: মৃত তমিজ মন্ডল, গ্রাম: সরদারপাড়া, ভাঙ্গুড়া, পাবনা এবং মো. জাকির হোসেন (৪২), পিতা: মৃত আবুল কাশেম, গ্রাম: ভদ্রপাড়া, ভাঙ্গুড়া, পাবনা।

মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় উভয়কে ছয় (০৬) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন