রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

বিইউডিএস এর সভাপতি শাকিল-সাধারন সম্পাদক আশিক

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ১১:০৩ অপরাহ্ণ
বিইউডিএস এর সভাপতি শাকিল-সাধারন সম্পাদক আশিক

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

‎বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ২০২৬-২৭ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়টির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এক জরুরি সাধারণ সভার পরে সংগঠনটির পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়,বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS)' প্রতিবছর গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনের মাধ্যমে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করে থাকে। এরই ধারাবাহিকতায় কার্যনির্বাহী পর্ষদ ২০২৬-২৭ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যথাক্রমে সভাপতি পদে শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আশিক উদ্দিন একমাত্র বৈধ প্রার্থী হওয়ায়, নির্বাচন কমিশন সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদেরকে নির্বাচিত ঘোষণা করছে।

‎বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সহ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।

‎নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের এবং সাধারণ সম্পাদক আশিক উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সোশিয়লজি বিভাগের শিক্ষার্থী। 

‎উল্লেখ্য প্রতিবছর নির্বাচনের মাধ্যমে সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচিত হলেও এবছর কোনো প্রতিদ্বন্দ্বীতা না থাকায় শাকিল আহমেদ ও আশিক উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবে...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৭ অপরাহ্ণ